গত ঈদে আমরা ফেন্ডরা সবাই হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম পিকনিকে যাবো । কিন্তু সিলেটের বাইরে আমাদের অনেকের অনীহার জন্য সিলেটের মধ্যে কোথাও যাওয়ার জন্য একমত হলাম । কেই সাতছড়ি,কেই জাফলং,কেউ মাধবকুন্ড বললো । কিন্তু উল্লিখিত প্রতিটা স্থানের উপর কারও না কারও অনিহা আসলো তাই আমাদের সবার কাছে আগ্রহের ব্যাপার ছিল নতুন একটা স্থানের যেটি এখনো সবার কাছে অজানা । আমাদের এক ফ্রেন্ড রাতারগুল নামটি উচ্চারণ করলে আমরা সবাই চমকে গেলাম এটা আবার কি । যাইহোক সে সবাইকে রাতারগুল সম্পর্কে বিস্তারিত উল্লেখ করলে সবাই রাজী হলাম । কিন্তু রাতারগুলে যাওয়ার পর আমরা একে অপরকে বললাম এটাতো একটা বিল আর সম্মুখভাগে কিছু উচু মাটি অনেকটা ছোট পাহাড়ের মত । কিন্তু যখন নৌকা ভাড়া করে গাছগাছালী ঘেরা খাল দিয়ে ভিতরে ঢুকলাম তখন শুধুই অবিভূত হলাম । তখন মনে হল আরে এটাতো সুন্দরবনের অবিকল কপি । যাইহোক সুন্দরবন আর রাতারগুলের মাঝে পার্থক্য হল রয়েল বেঙ্গল টাইগার ও অন্যান্য দুর্লভ পশুদের রাতারগুলে অনুপস্থিতি ।
No comments:
Post a Comment