Friday, October 31, 2014

রাতারগুলে ঈদ পরবর্তী ভ্রমণ

গত ঈদে আমরা ফেন্ডরা সবাই হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম পিকনিকে যাবো । কিন্তু সিলেটের বাইরে আমাদের অনেকের অনীহার জন্য সিলেটের মধ্যে  কোথাও যাওয়ার জন্য একমত হলাম । কেই সাতছড়ি,কেই জাফলং,কেউ মাধবকুন্ড বললো । কিন্তু উল্লিখিত প্রতিটা স্থানের উপর কারও না কারও অনিহা আসলো তাই আমাদের সবার কাছে আগ্রহের ব্যাপার ছিল নতুন  একটা স্থানের  যেটি এখনো সবার কাছে অজানা । আমাদের এক ফ্রেন্ড রাতারগুল নামটি উচ্চারণ করলে আমরা সবাই চমকে গেলাম এটা আবার কি । যাইহোক সে সবাইকে রাতারগুল সম্পর্কে বিস্তারিত উল্লেখ করলে সবাই রাজী হলাম । কিন্তু রাতারগুলে যাওয়ার পর আমরা একে অপরকে বললাম এটাতো একটা বিল আর সম্মুখভাগে কিছু উচু মাটি অনেকটা ছোট পাহাড়ের মত । কিন্তু যখন নৌকা ভাড়া করে গাছগাছালী ঘেরা খাল দিয়ে ভিতরে ঢুকলাম তখন শুধুই অবিভূত হলাম । তখন মনে হল  আরে এটাতো সুন্দরবনের অবিকল কপি । যাইহোক সুন্দরবন আর রাতারগুলের মাঝে পার্থক্য হল রয়েল বেঙ্গল টাইগার ও ন্যান্য দুর্লভ পশুদের রাতারগুলে অনুপস্থিতি । 

Thursday, October 23, 2014

The beauti of Ratargul

We, all the beauti lover, should visit the Ratargul. It's place carring duplicate copy of our great sundarban. If anyone goes to Ratargul can imagine he is in the Sundarban.